-->
দেশের ২১৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

দেশের ২১৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত



এ আই জি সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার  পর্যন্ত কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ২১৮ জন পুলিশ সদস্যের করোনায় শনাক্ত হয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন আরও ৬৫২ জন। আক্রান্ত এই পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে। তাদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের সুরক্ষায় হাসিমুখে জীবনের ঝুঁকি নিচ্ছেন পুলিশ সদস্যরা। এতে তারা আক্রান্ত হচ্ছেন। কিন্তু বিশ্ব জুড়েই সুরক্ষা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশও এই বাস্তবতা থেকে দূরে নয়। পুলিশের দুই লাখের বেশি সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনার বিস্তাররোধে কাজ করছেন। তাদেরকে যথাসম্ভব সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এখনও অনেক চাহিদা রয়েছে। চাহিদা পূরণে কাজ করা হচ্ছে।
 

এর মধ্যে সর্বাধিক সংখ্যক পুলিশ আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি।ডিএমপির বিভিন্ন বিভাগে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ (এডিসি) মোট ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ মিলিয়ে ২৬ জন আক্রান্ত হয়েছেন। গাজীপুরের একটি থানা লকডাউন করে রাখা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে ১৮ জন ও নারায়ণগঞ্জে ১৬ জন আক্রান্ত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ইউনিটগুলোতে এক থেকে চার জন করে শনাক্ত হয়েছেন।





Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel