-->
প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানকে গলা কেটে হত্যা

প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানকে গলা কেটে হত্যা

প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানকে গলা কেটে হত্যা
 
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় প্রবাসীর স্ত্রী তিন সন্তান সহ গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার  বিকেল ৪টার দিকে চারজনের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, স্থানীয়রা ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়।

বাড়ির মালিক  কাজল ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা। জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও প্রতিবন্ধী এক ছেলেকে রেখে কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। কাজলের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার স্ত্রী ফাতেমা আক্তার (৪০), বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলের (৬) লাশ। 

কাজলের ছোট ভাই আরিফ সাংবাদিকদের জানিয়েছেন, তার বড় ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন  তার ভাইয়ের কোনো শত্রু ছিল না।  কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে ফোর্স গিয়েছে। লাশ উদ্ধারের পর তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel