গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন নতুন রোগী শনাক্ত, মৃত্যু আরও ৭ জনের
Thursday, April 23, 2020
Edit
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪১৪ জন। আক্রান্ত হয়ে মারা
গেছেন ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৮৬
জন, মোট মারা গেছেন ১২৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত
সুস্থ হয়েছে ১০৮ জন। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গতকাল বুধবার দেশে ৩৯০ জন করোনা রোগী শনাক্ত হয় ও ১০ জনের মৃত্যু হয়।