-->
আবারো সরকারী ছুটি বাড়বে ৫ মে পর্যন্ত

আবারো সরকারী ছুটি বাড়বে ৫ মে পর্যন্ত


করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির  কারণে সরকারি ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। কিছু নির্দেশনাসহ সাধারণ ছুটি বাড়তে পারে আগামী ৫ মে পর্যন্ত এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে বুধবার বিকালে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এবার  কিছু কিছু সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী । এর আগের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি সংযুক্ত হলেও এবার তা করা হচ্ছে না। সংক্রমন প্রশমনে ঘরে থাকতে বলা হবে সবাইকে । জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে সবাইকে বের হতে মানা করা হয়েছে আগে থেকেই।

এর আগে সরকার ঘোষিত  ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ চার দফায় বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। এবার ৫ম বারের মতো সরকারি ছুটি বাড়ানো হচ্ছে।

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel