-->
নিত্য পণ্যের বাজারে আগুন

নিত্য পণ্যের বাজারে আগুন

বাজার ঘুরে দেখা যায়,মসুর ডাল ১২০ থেকে ১২৫ টাকায়। চিনির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। বোতলজাত তেলের দাম ঠিক থাকলেও বেড়েছে খোলা সয়াবিনের দাম। সপ্তাহের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে ১০ টাকার বেশি। ৭০ টাকার ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়।
মজুদ থাকলেও করোনার অজুহাতে চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না-অভিযোগ খুচরা বিক্রেতাদের। পাইকারি পর্যায়ে বাড়তি দামে কিনতে হচ্ছে পণ্য।



মসলা জাতীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। বিক্রি হচ্ছে ৩শ, থেকে ৩২০ টাকা কেজি। বেড়েছে পেয়াজ রসুন ও আলুর দামও সবজির দাম স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক দাম বেড়েছে শসা ও বেগুনের। ২০ টাকার শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা। আর বেগুণের দাম ৬০ থেকে ৭০ টাকা। তবে স্বাভাবিক রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম।

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel