-->
আগামী সেপ্টেম্বরে আসতে পারে করোনার ভ্যাকসিন

আগামী সেপ্টেম্বরে আসতে পারে করোনার ভ্যাকসিন

আগামী সেপ্টেম্বরে আসতে পারে করোনার ভ্যাকসিন


করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা মরিয়া বিশ্বের বিজ্ঞানীরা। কার আগে কে তৈরি করবেন এই প্রতিষেধক, চলছে প্রতিযোগিতা। কয়েকটি দেশে ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়ে গেছে। তবে এ দৌড়ে এগিয়ে আছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিজ্ঞানীরা বলছেন, তাঁরা খুবই আশাবাদী, আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে পারে কোভিড-১৯ ভ্যাকসিন। ভ্যাকসিন তৈরির কাজটি অন্যদের আগেই শুরু করে অক্সফোর্ড। সারা বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর জানুয়ারিতেই প্রতিষেধক তৈরির কাজ শুরু করে দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট।

বানরের ওপর পরীক্ষামূলকভাবে অক্সফোর্ডের  কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করেছে বিজ্ঞানিরা। এতে সুফল পাওয়া গেছে। তা ছাড়া ৫৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরেও এই ভ্যাকসিন পুশ করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে অক্সফোর্ডের বিজ্ঞানী এলিসা গ্রানাটোও রয়েছেন। তিনি বেশ ভালো আছেন। কোনো ধরনের শারীরিক সমস্যা হয়নি। এই ট্রায়ালে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শেষমেশ আমি কিছু একটা করতে সমর্থ হয়েছি, আমার মধ্যে এমন এক অনুভূতি কাজ করছে। ভ্যাকসিন তৈরিতে অবদান রাখতে এভাবেই আমার সুযোগ হয়েছে।এদিকে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীদের আনুষ্ঠানিক অনুমোদন এখনো না মিললেও বসে থাকার সময় নেই প্রস্তুতকারীদের। তাই ভারতভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আগামী মাসেই অক্সফোর্ডের কয়েক লাখ ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে দেবে।

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel