গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৯
Saturday, April 25, 2020
Edit
| গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৯ |
আজ সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০৯ জন নতুন আক্রান্ত হয়েছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১ জনে। এ নিয়ে সর্বমোট আক্রান্ত চার হাজার ৯৯৮ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা রোগী সুস্থ হয়নি। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১১২ জনই রয়েছে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য
তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা
সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের পরীক্ষা করা হয়েছে। ৩০৯ জনের দেহে করোনা শনাক্ত
হয়েছে। ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৯ জন। তবে নতুন করে কেউ সুস্থ হয়নি।
দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে
আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা
ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি
ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।