দেশে করোনায় নতুন শনাক্ত ৫০৩ জন, মারা গেছেন আরও ৪ জন।
Friday, April 24, 2020
Edit
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০৩ জন। আক্রান্ত হয়ে মারা
গেছেন আরও ৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯
জন, মোট মারা গেছেন ১৩১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৬টি। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
করোনা ভাইরাসকে রুখতে সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া
অন্য কোনো উপায় এখনও নেই। বিশ্বের অনেক দেশই চেষ্টা চালাচ্ছে এর ভ্যাকসিন
উদ্ভাবনের। শতাধিক গবেষণার কয়েকটি মানবদেহে প্রয়োগের কাজও শুরু হয়েছে। তবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন শঙ্কাও প্রকাশ করা হয়েছে যে, এই
ভাইরাসের ভ্যাকসিন হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।