গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪১৮ জন নতুন শনাক্ত এবং মারা গেছে ৫ জন
Sunday, April 26, 2020
Edit
| গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪১৮ জন নতুন শনাক্ত এবং মারা গেছে ৫ জন |
আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪৭৩ জনের। এর মধ্যে ৪১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। মৃত ব্যাক্তিদের মধ্যে ৩ জন ৫১-৬০ বছর বয়সী। তাছাড়া সুস্থ হয়েছেন আরও ৯ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১২১ জন।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর বাড়ানো হয় সতর্কতা।
ভাইরাসটি যেন দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় বাংলাদেশ
সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পঞ্চম দফায় সেই ছুটি
বাড়ানো হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।
বাংলাদেশেই নয়, বিশ্বের সব দেশেরই পদক্ষেপ অনেকটা এরকমই। তবে এর মাঝেও কিছু কিছু দেশ তাদের দেয়া লকডাউন কিছুটা শিথিল করছে। স্পেন, জার্মানি ও ভারত সেই পথে হেঁটেছে। যুক্তরাষ্ট্র ও ইতালিও তেমনটাই ভাবছে।