সিগারেটের নিকোটিন বাঁচাতে পারে করোনা থেকে : ফ্রেন্স গবেষক
Saturday, April 25, 2020
Edit
| সিগারেটের নিকোটিন বাঁচাতে পারে করোনা থেকে : ফ্রেন্স গবেষক |
ইতালির প্যারিসের একটি শীর্ষ হাসপাতালের গবেষকরা ৩৪৩ জন করোনা আক্রান্তকে পরীক্ষা করেছেন। তাদের মধ্যে ১৩৯ জনের শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। গবেষকদের দাবি, আক্রান্তদের মধ্যে মাত্র পাঁচ শতাংশই ধূমপান করেছেন। গত মাসে ইংল্যান্ডের একটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, চীনে ১০০০ জনের মধ্যে ১২.৬ শতাংশ ধূমপান করেছেন।
গবেষকদের গবেষণা অনুসারে, নিকোটিন ভাইরাসগুলো কোষে পৌঁছতে বাধা দিতে পারে। ফলে সেগুলো শরীরে ছড়িয়ে দিতে পারে না। তাই ফ্রান্সের স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা শুরু করতে চায় ওই গবেষক দল।
ফ্রান্সের ওই গবেষকরা প্যারিসের এক হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর নিকোটিন প্যাচ ব্যবহার করার পরিকল্পনা করছেন। গবেষকরা দেখতে চান ওই প্যাচগুলো স্বাস্থ্যকর্মীদের শরীরকে করোনার সংস্পর্শে আসতে বাধা দিচ্ছে কিনা।
পাশাপাশি করোনা রোগীদের শরীরেও ওই প্যাচগুলো ব্যবহার করে দেখতে চান ওই গবেষকরা, যাতে তারা পরীক্ষার ফলাফল আরও কাছ থেকে জানতে পারেন।